ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে অর্থলোভী পরিবারের হাতে প্রবাসী পাঁচ দিন অবরুদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে আব্দুল মান্নান নামে এক প্রবাসী ব্যক্তিকে পিটিয়ে আহত করে পাঁচ দিন ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর নিজের স্ত্রী, দুই ছেলে ও শ্যালকের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার ভাই মো. সেলিম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাতে পূর্ব শত্রুতা ও অর্থসম্পদের লোভে অভিযুক্তরা জিআই পাইপ দিয়ে মান্নানকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর তাকে কোনো চিকিৎসা না দিয়ে বাড়িতেই অবরুদ্ধ করে রাখা হয়। পরে ভুক্তভোগীর ভাই সেলিম স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। এ ঘটনায় রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

লক্ষ্মীপুরে অর্থলোভী পরিবারের হাতে প্রবাসী পাঁচ দিন অবরুদ্ধ

আপডেট সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬