ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নেত্রকোনায় নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া সেতু এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী-শিক্ষকরা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক স্মরণসভায় জুলাইয়ের শহীদদের অবদান ও ত্যাগের কথা তুলে ধরে আলোচনা করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

নেত্রকোনায় নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬