ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানির গভীরে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্য এক শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬