পাবনার সাঁথিয়ায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের যাত্রী বুলু খাতুন (৫৭) এবং অ্যাম্বুলেন্সচালক রাজু।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কেয়া নামে এক কিশোরীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























