ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চসিক মেয়রের শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন রেলস্টেশন এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার ভোরে তিনি এই শ্রদ্ধা জানান।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম ঐতিহাসিকভাবেই গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু। ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি লড়াইয়ে চট্টগ্রামের মানুষের আত্মত্যাগ অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও চট্টগ্রামের অসংখ্য তরুণ তাদের জীবনের বিনিময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তিনি শহীদ ওয়াশিম আকরামসহ আন্দোলনে প্রাণ দেওয়া সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৫০ প্রবাসী বন্দিকে নিজ দেশে ফেরত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চসিক মেয়রের শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬