বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত মানুষ কর্মসংস্থানে ফিরে না যাওয়া পর্যন্ত সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যেসব ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, সেগুলোর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া, জলকদর খাল খনন প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী জানান, এটি দেশের মডেল খালগুলোর একটিতে পরিণত হবে। এ সময় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা পরবর্তী পুনর্বাসনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
রিপোর্টারের নাম 
























