ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ১৩৬তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের নিরাপত্তার বিনিময়ে শুল্ক আদায়ের যে পরিকল্পনা করেছিলেন, তা মাত্র একদিনের ব্যবধানেই মুখ থুবড়ে পড়েছে। আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্পকে তার আগের সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে আসতে হয়েছে, যা মধ্যপ্রাচ্য নীতিতে হোয়াইট হাউসের চরম অদূরদর্শিতা ও অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কয়েক সপ্তাহের মধ্যে নতি স্বীকার করানোর যে লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসন মাঠে নেমেছিল, তা এখন দীর্ঘমেয়াদী সংকটে রূপ নিয়েছে। তেহরানের কৌশলগত দৃঢ়তা এবং ট্রাম্পের আবেগনির্ভর পররাষ্ট্রনীতির অসামঞ্জস্যতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। অভিজ্ঞ কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ‘পেশিশক্তি’ প্রদর্শনের কূটনীতি ইরানের মতো একটি রাষ্ট্রব্যবস্থার ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, যা মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























