ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ পুনরায় পুরনো উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা বুধবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগের বোর্ড ভেঙে দেওয়ার সময় অন্য অনেক ব্যাংকের মালিকদের খুঁজে পাওয়া না গেলেও, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল। তবে ব্যাংকের স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা পাঁচজন স্বতন্ত্র পরিচালক আগের মতোই পর্ষদে বহাল থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ

আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬