টানা বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহ ক্ষতচিহ্ন। ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে নেমে এসেছে বিপর্যয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকশ বাড়িঘর ধসে পড়েছে এবং রাস্তাঘাটসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় মৎস্য চাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যার স্রোতে কয়েক কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় তারা পথে বসার উপক্রম হয়েছেন। ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























