ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাব্বির হোসেন, সিমা ইসলাম ও উর্মি আক্তার উষা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, সরকারি স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই অভিনব কৌশল ব্যবহার করা হচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ও পাচারকারী চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩

আপডেট সময় : ০৬:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬