ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় ছাড়: ভুল প্রশ্নে পূর্ণ নম্বর ও পরীক্ষা দেওয়ার সুযোগ

বৈরী আবহাওয়ার কারণে যেসব এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার দিন এবং অভিন্ন প্রশ্নপত্রেই তাদের বাদ পড়া পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ পাবেন।

জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষায় যে দুটি প্রশ্নে ভুল ছিল, তার জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হবে। এছাড়া প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় ছাড়: ভুল প্রশ্নে পূর্ণ নম্বর ও পরীক্ষা দেওয়ার সুযোগ

আপডেট সময় : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬