কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বোর্ড আরও সতর্ক থাকবে।
এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জানান, ভারী বর্ষণের কারণে সোমবারের পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ভূত দুর্ভোগ কমাতে বুধবারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে অজিতগুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























