ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যারা এই পবিত্র দায়িত্ব পালনের দায়িত্বে ছিলেন, তারা তালিকা তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছিলেন। এর ফলে দীর্ঘ সময় পার হলেও শহীদদের সঠিক কোনো তালিকা তৈরি করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে এই মহতী উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা ও অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬