দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২০ জন উপসর্গে আক্রান্ত এবং ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭১ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নিশ্চিত হামের রোগী ১৩ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত প্রায় ৯৭ হাজার শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মৃত শিশুদের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংখ্যাই বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
রিপোর্টারের নাম 






















