এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বগুড়া জেলা বিএনপির সদস্য ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মঙ্গলবার সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় সিফাতের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে ফারুক হোসেন দাবি করেছেন, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি এবং আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসায় তাকে বহিষ্কার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























