গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল থেকেই বিজিবির সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় টহল শুরু করেছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচ তরুণের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি ও দিনটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
রিপোর্টারের নাম 





















