ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবে শহীদদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অনেকের মরদেহ ঢাকার একটি হাসপাতাল থেকে পাশের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় জড়িত হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ শহীদের তালিকা পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষা ও বিভিন্ন হাসপাতালের নথিপত্র যাচাই-বাছাই করে শহীদদের শনাক্তকরণে কাজ চলছে। অনেক ক্ষেত্রে হাসপাতালগুলো নিয়ম ভেঙে শহীদদের নাম গোপন করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছিল, যা অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

জুলাই বিপ্লবে শহীদদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬