দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে (আইএসপি) হামলা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে কঠোর অবস্থানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হলে সারা দেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সাপোর্ট সার্ভিস বন্ধ রাখা হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইন্টারনেট এখন কেবল বিলাসিতা নয়, বরং দেশের ব্যাংকিং, শিক্ষা ও ডিজিটাল সেবার মূল ভিত্তি। ধানমন্ডি ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে নেটওয়ার্ক অবকাঠামো ও কর্মীদের ওপর হামলা ডিজিটাল নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















