রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; বরং এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, ভোটাধিকার হরণ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক ঐতিহাসিক বিস্ফোরণ। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী তরুণদের প্রতি সহমর্মিতা জানান। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, এই গণঅভ্যুত্থান আমাদের একটি মানবিক, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা দেয় এবং রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক যে জনগণ, তা আবারও প্রমাণ করেছে। বর্তমান সরকার শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টারের নাম 





















