ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সচিবালয় অভিমুখে পরীক্ষার্থীদের লংমার্চ: কঠোর নিরাপত্তা বলয়ে সচিবালয় এলাকা

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ের বিভিন্ন গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং প্রবেশকারীদের কঠোর তল্লাশি ও পরিচয়পত্র যাচাই করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করছেন। এছাড়া দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধের পর তারা সচিবালয়ের দিকে যাত্রা করেন। উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

সচিবালয় অভিমুখে পরীক্ষার্থীদের লংমার্চ: কঠোর নিরাপত্তা বলয়ে সচিবালয় এলাকা

আপডেট সময় : ০৫:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬