ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘মঞ্চ ছাড়ছি না, সুস্থ হয়ে ফিরব’: গুজবের জবাব দিলেন ওয়ারফেজের কমল

জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল মঞ্চকে বিদায় জানাচ্ছেন—সোমবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন গুজবে সৃষ্টি হয় বিভ্রান্তি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়ায় যে, কানের সমস্যার কারণে চিকিৎসকের নিষেধাজ্ঞায় তিনি কনসার্টের মঞ্চ থেকে অবসর নিচ্ছেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খোদ কমল নিজেই বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি কোনো অবসর নিচ্ছেন না, বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেবল কিছুদিনের জন্য বিশ্রামে যাচ্ছেন এবং সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরে আসবেন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকে বিষয়টি পরিষ্কার করে কমল জানিয়েছেন, প্রচণ্ড গরমে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করার ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জুলাই মাসে দুটি শো করার পর তিনি ডিহাইড্রেশনে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন। এ অসুস্থতার কারণেই তিনি ব্যান্ড দলের যুক্তরাজ্য ট্যুরে অংশ নিতে পারেননি। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করা তার জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

কনসার্ট আয়োজকদের প্রতি কমল কড়া বার্তা দিয়ে লিখেছেন, খোলা আকাশের নিচে বা গরমকালে কনসার্ট আয়োজনের সময় পারফর্মারদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন, ফ্যান বা পোর্টেবল এসিসহ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত। এছাড়া মঞ্চে অবাঞ্ছিত ব্যক্তিদের আনাগোনা বন্ধ করারও দাবি জানান তিনি। নবীন সংগীতশিল্পীদের কথা ভেবে তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে ভাগ্যবান যে সংগীতের আয়ের ওপর তার সংসার নির্ভরশীল নয়, কিন্তু যারা প্রফেশনাল মিউজিশিয়ান, তাদের স্বাস্থ্যের ব্যাপারে আয়োজকদের আরও বেশি সচেতন ও কঠোর হতে হবে। তিনি দেশের পারফর্মিং মিউজিশিয়ানদের প্রাপ্য সম্মান ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

‘মঞ্চ ছাড়ছি না, সুস্থ হয়ে ফিরব’: গুজবের জবাব দিলেন ওয়ারফেজের কমল

আপডেট সময় : ০৫:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬