ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিচারকের আসনে মোশাররফ করিম-আঁচল, মঞ্চ মাতালেন নতুন মুখেরা

অভিনয়ের জাদুকর মোশাররফ করিম এবার ধরা দিলেন এক ভিন্ন রূপে। তাকে দেখা গেল রিয়েলিটি শো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালেতে বিচারকের ভূমিকায়। তার সঙ্গে বিচারক হিসেবে যোগ দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শামীম জামান এবং চিত্রনায়িকা আঁচল আঁখি। রুপালি পর্দা ও নাট্যাঙ্গনের এই তিন তারকাকে একসঙ্গে বিচারকের আসনে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

নারীদের চিরাচরিত সৌন্দর্যের সংজ্ঞা বদলে তাদের আত্মবিশ্বাস ও মেধার মূল্যায়নই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া সেরা আটজনের পারফরম্যান্স বিচার করেছেন এই তিন তারকা। বিচারক আঁচল আঁখি বলেন, মোশাররফ করিম ও শামীম জামানের মতো গুণী শিল্পীদের সঙ্গে বিচারক হিসেবে কাজ করাটা আমার ক্যারিয়ারের এক বিশেষ অর্জন। প্রতিযোগীদের মেধা দেখে আমি সত্যিই অভিভূত। চূড়ান্ত বিচারে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা, রানারআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম জুঁই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব কয়েকটি পরিবার

বিচারকের আসনে মোশাররফ করিম-আঁচল, মঞ্চ মাতালেন নতুন মুখেরা

আপডেট সময় : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬