দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল আবারো ফিরছেন নতুন মৌলিক গান নিয়ে। ‘এখন আমার মন ভালো নেই’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন উদীয়মান শিল্পী সম্রাট আহমেদ। দীর্ঘ বিরতির পর প্রিয় শিল্পীর কণ্ঠে নতুন গান শোনার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
গানটি নিয়ে উচ্ছ্বসিত এস আই টুটুল জানান, সুরটি তার হৃদয় ছুঁয়ে গেছে এবং তিনি এই গানটি নিয়ে অত্যন্ত আশাবাদী। খুব দ্রুতই গানটি ইউটিউব প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে। সংগীত পরিচালক সম্রাট আহমেদ জানান, সাবিনা ইয়াসমিন ও খুরশীদ আলমের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার পর এস আই টুটুলের মতো একজন গুণী শিল্পীর জন্য সুর করা তার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি।
উল্লেখ্য, এস আই টুটুল বাংলা সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ’, ‘যায় দিন যায় একাকী’ বা ‘ধ্রুবতারা’র মতো গানগুলো এখনো শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। নতুন এই গানটি তার সেই জনপ্রিয়তার ধারায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























