ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জাপানের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

বিশ্বজুড়ে ব্যাপক সাফল্যের পরও জাপানের বাজারে ব্যর্থতার মুখ দেখল রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। দেশটিতে সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে তেমন কোনো আগ্রহ তৈরি করতে পারেনি। বক্স অফিস রিপোর্টের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে মাত্র ৯০০ জন দর্শক সিনেমাটি দেখেছেন, যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা।

জাপানের ৫৭টি প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করলেও পরবর্তীতে হলের সংখ্যা বাড়িয়ে ৮০ করা হয়, কিন্তু তাতেও দর্শকসংখ্যায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি। ভারতের বক্স অফিসে দাপট দেখালেও জাপানে ভারতীয় সিনেমার শীর্ষ ১০ ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে এই ছবিটি। যদিও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিনেমাটি ৩ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে, তবে জাপানের এই হতাশাজনক পারফরম্যান্স চলচ্চিত্র বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনা কি কেবল আশ্রয়প্রার্থী, নাকি কৌশলগত সম্পদ?

জাপানের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

আপডেট সময় : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬