বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’ আবারও আলোচনায় এসেছে। ভারতের সুপ্রিম কোর্ট মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই ঐতিহাসিক ছয়তলা ভবনে আরও দুটি তলা যুক্ত করার অনুমতি দিয়েছে। আইনি জটিলতা কাটিয়ে এবার শাহরুখের বহু প্রতীক্ষিত এই সম্প্রসারণ কাজ শুরু হতে যাচ্ছে। সংস্কার কাজ চলাকালীন কিং খান তার পরিবার নিয়ে বর্তমানে পালি হিলের ‘পূজা কাসা’ অ্যাপার্টমেন্টে বসবাস করছেন।
১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময় প্রথমবার এই বাড়িটি দেখে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ। তৎকালীন ‘ভিলা ভিয়েনা’ নামের এই বাড়িটির মালিক হওয়ার স্বপ্ন তিনি তখনই দেখেছিলেন। দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় ২০০১ সালে ১৮ কোটি রুপিতে গুজরাটি ব্যবসায়ী নারিম্যান দুবাশের কাছ থেকে বাড়িটি ক্রয় করেন তিনি। শুরুর দিকে বাড়িটির নাম ‘জান্নাত’ রাখা হলেও সাফল্যের ধারাবাহিকতায় তিনি এর নাম দেন ‘মান্নাত’। বর্তমানে কয়েকশ কোটি রুপি মূল্যের এই প্রাসাদটি সাজিয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। ইতালীয় ও নিও-ক্লাসিক ধাঁচের সমন্বয়ে গড়া এই বাড়িতে রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি, জিম, ৪২ আসনের প্রেক্ষাগৃহসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।
রিপোর্টারের নাম 
























