ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিলেটে বিএমডির অভিযানে ৯৪ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) বিশেষ অভিযানে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়েছে। সোমবার দিনব্যাপী চালানো এই অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে এই পাথরগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলিত এই পাথরগুলো প্রায় ছয় বছর ধরে ওই এলাকার বাড়িঘরের আশেপাশে স্তূপ করে রাখা হয়েছিল। এর আগেও বিজিবি পাথরগুলো জব্দ করলেও নিলামের মাধ্যমে বিক্রয় করা সম্ভব হয়নি। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। জব্দকৃত পাথরগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

সিলেটে বিএমডির অভিযানে ৯৪ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ

আপডেট সময় : ১০:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬