আগামীকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিশুদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া, সংস্কৃতি ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃতদের এই পদক দেওয়া হবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন ব্যক্তি এবং ২টি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন জেলার শিক্ষা কার্যক্রমের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।
রিপোর্টারের নাম 






















