ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসককে প্রত্যাহারের পর প্রায় ২৩ দিন পদটি শূন্য ছিল। মাঝে নতুন একজনকে নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। অবশেষে ৯ জুলাই আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। উল্লেখ্য, সাবেক জেলা প্রশাসকের মাজার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়ে সিলেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষাপটে নতুন জেলা প্রশাসকের নিয়োগটি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬