ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাবুগঞ্জে জামায়াত আমিরের সফর উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ১৮ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে রহমতপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সফর সফল করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

বাবুগঞ্জে জামায়াত আমিরের সফর উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬