জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদ দ্রুতই জনবল নিয়োগসহ অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















