সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি নির্মাণাধীন ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে অস্ত্রটির সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























