কক্সবাজারের চকরিয়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বন্যার্তদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা। বন্যার পানি সম্পূর্ণ নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে এবং সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও মানুষের সহায়তায় কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার চকরিয়ায় ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে পাহাড় কাটার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, বর্তমান সরকার তা কঠোরভাবে দমন করবে। প্রভাবশালী বা যে-ই হোক না কেন, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কৃত্রিম জলাবদ্ধতা তৈরিতে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 





















