মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রকৃতিপ্রেমী সীতেশ রঞ্জন দেব পরলোকগমন করেছেন। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নাতি রাজদ্বীপ দেব বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রকৃতিপ্রেমী। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সীতেশ রঞ্জন দেবের অবদান অনস্বীকার্য। কয়েক দশক ধরে বিপন্ন ও আহত বন্যপ্রাণীদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে তিনি যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, তা তাকে ‘সীতেশ বাবু’ নামে পরিচিতি দিয়েছে। তার প্রতিষ্ঠিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে স্বীকৃত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
রিপোর্টারের নাম 
























