ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মুসলিম বিশ্বের ঐক্য ও শক্তি অর্জনে ওআইসি পুনর্গঠনের আহ্বান

মুসলিম বিশ্বের বর্তমান সংকট নিরসনে ওআইসি-কে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও বিভক্তির কারণে মুসলমানরা আজ বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, টিকে থাকার জন্য নিজেদের সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি মুসলিম দেশগুলোকে পারস্পরিক মতপার্থক্য দূর করে মানবিকতা ও অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের হৃত গৌরব ফিরিয়ে আনাই বর্তমান সময়ের মূল দাবি বলে সভায় উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি থেকে হুঙ্কারে লাভ নেই, সীমানায় এলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মুসলিম বিশ্বের ঐক্য ও শক্তি অর্জনে ওআইসি পুনর্গঠনের আহ্বান

আপডেট সময় : ০৯:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬