সারা দেশে কয়েকদিনের ভারী বর্ষণ শেষে গত মঙ্গলবার থেকে আবহাওয়ায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। আকাশ পরিষ্কার হওয়ায় বেড়েছে রোদের তীব্রতা, যার ফলে জনজীবনে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে তা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে ১৭ জুলাই থেকে সিলেটে এবং উপকূলীয় জেলাগুলোতে পুনরায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















