চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পোড়াবাড়ি পুলিশ ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকা থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডির সহায়তা নেওয়া হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























