সুনামগঞ্জের শাল্লায় বিপুল পরিমাণ চোলাই মদসহ দেবব্রত তালুকদার নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাহাড়া ইউনিয়নের পুরারপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী জীবেশ দাশকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে তিনটি কনটেইনারে মোট ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দেবব্রত তালুকদার স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















