ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা: হাতুড়িপেটা করে চালককে পুকুরে ফেলে দিল যাত্রী

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের একটি নির্জন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্তকে আটক করে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠায়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে চালক সামিউল শেখকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে হাতুড়ি দিয়ে চালকের মাথায় আঘাত করে তাকে একটি পুকুরে ফেলে দিয়ে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তরিকুল। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব কয়েকটি পরিবার

ফরিদপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা: হাতুড়িপেটা করে চালককে পুকুরে ফেলে দিল যাত্রী

আপডেট সময় : ০৬:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬