গোপালগঞ্জে নিজ বাবাকে হত্যার দায়ে আলীম কাজী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত আলীম কাজী তার বাবা ইসমাইল কাজীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইসমাইল কাজীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























