ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: আসামির মৃত্যুদণ্ড

জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অপরাধে আলম মন্ডল নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৯ অক্টোবর আক্কেলপুর উপজেলায় নিজ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানির পর আদালত এই যুগান্তকারী রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৯:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬