সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ দেন।
আইনজীবীরা জানান, এদিন কারাগারে থাকা কয়েকজন আসামির পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় কারাগারে থাকা ২৪ জন আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে জামিরুল ইসলাম বাবু নামে এক আসামি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের করা এই মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, যা বর্তমানে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























