ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ

দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নীতিনির্ধারকরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া তরুণদের জন্য ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ নামে একটি ডিজিটাল পোর্টালের উদ্বোধন করা হয়, যা আগামী দিনে তরুণ উদ্যোক্তাদের পথচলা আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬