ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ব্যবহারকারীদের সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ছবি তৈরির সুবিধা প্রত্যাহার করলো মেটা

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির সুবিধা ‘মিউজ ইমেজ’ বন্ধ করে দিয়েছে মেটা। এই সুবিধার মাধ্যমে অন্যের উন্মুক্ত ইনস্টাগ্রাম ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করা যেত।

চলতি সপ্তাহেই সুবিধাটি চালু করা হয়েছিল, যা ছিল মেটার নতুন এআই-ভিত্তিক ছবি তৈরির ব্যবস্থার অংশ। ব্যবহারকারীরা কোনো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে পারতেন, যেখানে শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই হতো।

তবে এই সুবিধা চালুর পরপরই গোপনীয়তা লঙ্ঘন এবং অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, কারও ছবি এভাবে ব্যবহারের আগে তাকে কোনো ধরনের নোটিশ দেওয়া হতো না এবং অনুমতিও নেওয়া হতো না।

ব্যবহারকারী, শিল্পী এবং প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এই সুবিধার তীব্র সমালোচনা করে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ক্ষেত্রে প্রযুক্তিটির অপব্যবহারের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ব্যাপক সমালোচনার পর মেটা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীল কাজকে সহজ করাই এই সুবিধা চালুর মূল উদ্দেশ্য ছিল। একই সঙ্গে ব্যবহারকারীদের নিজেদের ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছিল।

তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশামতো না হওয়ায় মেটা স্বীকার করেছে যে সুবিধাটি তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। এ কারণে এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া ছবি তৈরির ঘটনা দ্রুত বাড়ছে। তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি এবং অপব্যবহার ঠেকানোর বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় চিকিৎসাসেবার প্রশংসা প্রধানমন্ত্রীর: ‘মাকে বিদেশে নিইনি, এমন মানবিক সেবা সেখানে মিলতো না’

ব্যবহারকারীদের সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ছবি তৈরির সুবিধা প্রত্যাহার করলো মেটা

আপডেট সময় : ০২:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬