ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন এক ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। খুব শীঘ্রই অ্যাপটিতে ‘বার্থডে রিমাইন্ডার’ বা জন্মদিনের নোটিফিকেশন সুবিধা যুক্ত করা হতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিচিতদের জন্মদিনের কথা সহজে মনে রাখতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপে একটি পৃথক ‘বার্থডে’ বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে ব্যবহারকারীরা নিজ নিজ জন্মতারিখ সেট করতে পারবেন। ফিচারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হোয়াটসঅ্যাপে এই সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীরা কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তা নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা চলছে। এর পাশাপাশি ইউজার নেম-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুরও উদ্যোগ নিয়েছে মেটা।
রিপোর্টারের নাম 
























