ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভূমি দখলের অভিযোগে অভিযুক্ত আবুল হাশেম কুমিল্লা উত্তর বিএনপির নতুন আহ্বায়ক

ভূমিহীন এক ব্যক্তির জমি দখলের অভিযোগে অভিযুক্ত আবুল হাশেমকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত মো. আক্তারুজ্জামান সরকার ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব তারেক মুন্সী এই সিদ্ধান্ত নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ঘুম থেকে উঠে দেখি উত্তর জেলা বিএনপির কমিটি দেওয়া হয়েছে। আমরা তারেক রহমানের রাজনীতি করি, উনার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে যাকে আহ্বায়ক করা হয়েছে, সে ভূমিহীনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়াও ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী ৫ আগস্টের পরে রাজনীতিতে এসেছেন, তাকেও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বলার ভাষা নেই।”

অন্যদিকে, নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু কমিটি ঘোষণার জন্য বিএনপির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক আবুল হাশেমের বিরুদ্ধে দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার ভূমিহীন মাসুদ আলমের নামে বরাদ্দ দেওয়া সরকারি জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৯৮৯-৯০ অর্থবছরে মাসুদ আলমকে সরকার ১০ শতাংশ জমি বন্দোবস্ত দিলেও তিনি তা ব্যবহার করতে পারেননি। বর্তমানে ওই জমিতে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কার্যক্রম চলছে বলে জানা গেছে। অভিযুক্ত আবুল হাশেম ভুক্তভোগী মাসুদ আলমের চাচাতো ভাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

ভূমি দখলের অভিযোগে অভিযুক্ত আবুল হাশেম কুমিল্লা উত্তর বিএনপির নতুন আহ্বায়ক

আপডেট সময় : ০৭:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬