ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিএনপি নেতা তারেক রহমানের বরিশাল সফর ঘিরে কালকিনিতে যুবদলের ব্যাপক আয়োজন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তার এই আগমনকে স্বাগত জানাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এক বিশাল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা যুবদল নেতা সিকদার মো. মামুন এবং শামীম মোল্লার যৌথ নেতৃত্বে এই আনন্দঘন ও জমকালো শুভেচ্ছা প্রদর্শন করা হয়। মহাসড়কের ভূরঘাটা এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে সাজিয়ে তোলা হয়, যা উৎসবের এক ভিন্ন আমেজ তৈরি করে। সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ মহাসড়কের পাশে জড়ো হতে থাকেন।

শুভেচ্ছা জ্ঞাপন শেষে যুবদল নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। কালকিনির সর্বস্তরের জনগণ প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, তার এই সফরের মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

বরিশাল যাওয়ার পথে মহাসড়কের ভূরঘাটা এলাকায় স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো ভূরঘাটা এলাকা এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

বিএনপি নেতা তারেক রহমানের বরিশাল সফর ঘিরে কালকিনিতে যুবদলের ব্যাপক আয়োজন

আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬