ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির নতুন উপ-কমিটি: গণযোগাযোগ ও প্রচারে নতুন নেতৃত্ব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের গণযোগাযোগ, প্রচার ও ব্র্যান্ডিং কার্যক্রমকে আরও সুসংহত ও যুগোপযোগী করতে একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।

গত রবিবার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।

নবগঠিত উপ-কমিটিতে আহ্বায়ক সারোয়ার তুষার মূল দায়িত্বে থাকবেন। তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং), জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইয়াসির আরাফাত (ইলেক্ট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন), শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া), আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং), যাবের বিন নূর ঐশি আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ) এবং সজীব ওয়াফি। এই কমিটি দলের সার্বিক ভাবমূর্তি উন্নয়ন ও জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্ববাজারে বাংলাদেশি জাহাজের কদর: সংকট কাটিয়ে রপ্তানিতে ফিরল গতি

জাতীয় নাগরিক পার্টির নতুন উপ-কমিটি: গণযোগাযোগ ও প্রচারে নতুন নেতৃত্ব

আপডেট সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬