ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন রোগী। এর আগের দিন একজনের মৃত্যু এবং ৩৫০ জন আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৩ দিনে (জুলাই) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৬ জনে এবং এই সময়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস জুনে মোট আক্রান্ত ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন। একই সময়ে ২৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৬৫০ জন। এর মধ্যে ৬১.১ শতাংশ পুরুষ এবং ৩৮.৯ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৭ জন মারা গেছেন। গত বছর (২০২৩) ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন

আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬