ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ফ্লাইটে হামের ঝুঁকি, কানাডায় সতর্কতা জারি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে টরন্টো রুটের একটি ফ্লাইটে ভ্রমণকারী একজন যাত্রীর শরীরে হাম (মিজলস) শনাক্ত হওয়ায় কানাডার অন্টারিও প্রদেশের পিল অঞ্চলের স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। মূলত গত ৭ জুলাই বিজি ৩০৫ ফ্লাইটে ভ্রমণকারী ওই যাত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রী ছাড়াও টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং এয়ার কানাডার এসি ১৯৮৬ ফ্লাইটের যাত্রীদের সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যার উপসর্গ হিসেবে তীব্র জ্বর, কাশি এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দেয়। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো অবগত নন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ফ্লাইটে হামের ঝুঁকি, কানাডায় সতর্কতা জারি

আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬