ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বিকেলে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এই পরীক্ষার মাধ্যমে শুরু হয় চলতি বছরের ভর্তি যুদ্ধ। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও কেন্দ্রে প্রবেশে চরম ভোগান্তি পোহাতে হয়।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দুপুর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়েন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট পিছিয়ে বিকেল ৩টা ২০ মিনিটে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়। ঢাকা কলেজসহ বেশ কিছু কেন্দ্রের সামনের রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক শিক্ষার্থীকে ভিজে অবস্থাতেই পরীক্ষার হলে বসতে দেখা গেছে।

দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা জানান, যানজট এবং বৃষ্টির কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো ছিল এক বড় চ্যালেঞ্জ। ছাতা থাকলেও বাতাসের তীব্রতায় ভিজে যাওয়া এড়ানো সম্ভব হয়নি। শারীরিক অস্বস্তি আর মানসিক চাপের মধ্যেই তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় মোট ১১ হাজার ২৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। শুধুমাত্র কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে লড়ছেন ৫ জন পরীক্ষার্থী। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের চ্যালেঞ্জ থাকলেও ভালো ফলের প্রত্যাশা করছেন ভর্তি-ইচ্ছুকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৫:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬